[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ৫:০১ পিএম

সংগৃহীত ফাইল

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন—কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিপ্লব কুমার সরকার আগে সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

মো. গোলাম রুহানী বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন এবং তিনি পলাতক। তিনি সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।

এ ছাড়া সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক রয়েছেন।

মো. ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

আর কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্তের পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের পর সংশ্লিষ্ট আইন অনুযায়ী তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ছয় কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর