রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত আইনকে সময়োপযোগী এবং বাস্তবমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কমিটির অন্য দুই সদস্য হলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় ইমারত নির্মাণ-সংক্রান্ত বিধিমালার কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করা হবে।
প্রয়োজন অনুযায়ী এসব আইনে সংশোধন, পরিমার্জন ও নতুন সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করবে কমিটি।
কমিটি বিদ্যমান আইনগুলোর সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসআর