[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১২:৪২ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে তথাকথিত 'ক্রসফায়ারে' টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

 ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দিয়েছে প্রসিকিউশন।

​রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ চার্জ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যার ঘটনাটি নিয়ে তদন্ত সংস্থা দীর্ঘদিন ধরে বিস্তারিত তদন্ত পরিচালনা করে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তারা চিফ প্রসিকিউটর কার্যালয়ে রিপোর্ট জমা দেন। প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করার পর আনুষ্ঠানিকভাবে এই ফরমাল চার্জ জমা দেওয়া হলো। তবে কৌশলগত কারণে এখনো সব আসামির নাম প্রকাশ করা হয়নি।

​উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে এক তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। ঘটনার সময় স্বজনদের সাথে মোবাইল ফোনে কথোপকথনের অডিও রেকর্ড—বিশেষ করে তাঁর মেয়ের 'আব্বু তুমি কান্না করতেছ যে...' আকুতি—সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এসআর

সম্পর্কিত খবর