[email protected] মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে সরকারের উদ্যোগের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে ২০২৬ ১০:২১ পিএম

সংগৃহীত ছবি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৬ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, দেশে বিচারক ও আইনজীবীর সংকট থাকায় অনেক মামলার বিচার দীর্ঘ সময় ধরে চলতে দেখা যায়।

তবে রামিসা হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হওয়ায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।


তিনি বলেন, এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আদালত ও আইন মন্ত্রণালয় নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং বিচারকদের সিদ্ধান্তে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় না। তার ভাষ্য অনুযায়ী, এমন মন্তব্য আদালতের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।


তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কারণেই বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তারের পর দ্রুত জামিন পেয়েছেন।


মামলা জটের বিষয়ে আইনমন্ত্রী জানান, দেশে বিচারকের সংখ্যা তুলনামূলক কম। পাশাপাশি বিচারকার্যে সক্রিয়ভাবে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত আইনজীবী না থাকায় অনেক মামলার নিষ্পত্তিতে সময় লাগছে।


সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ঘটনাকে ঘিরে ওঠা বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ও বিচার বিভাগ নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।

রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর