[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের পর মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় হতে পারে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ২:৪০ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ঈদের পর আগামী জুন মাসে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঘোষণা হতে পারে বলে তারা আশা করছেন।

রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদের কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে ২২টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। 

এর মধ্যে দুটি মামলা রায়ের অপেক্ষায় আছে। এছাড়া আরও ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

তিনি জানান, গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনাকে অগ্রাধিকার দিয়ে প্রায় ১৫০টি মামলার তদন্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব মামলার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বিশেষ করে নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও রাজশাহীর ঘটনাগুলোতে পৃথকভাবে তদন্ত টিম কাজ করছে। তদন্ত কর্মকর্তাদের পাশাপাশি প্রসিকিউশন টিমও এসব কার্যক্রমে যুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনগুলো দ্রুত সম্পন্ন করে বিচারিক কার্যক্রমে নেওয়ার চেষ্টা চলছে।

জানা গেছে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু-র বিরুদ্ধে রায় যেকোনো সময় ঘোষণা হতে পারে।

এছাড়া রাজধানীর রামপুরা এলাকার আরেকটি মামলাও বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর