রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে সাত ঘণ্টার মধ্যে আটক করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে অভিযুক্তের স্ত্রীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকেও গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিবেদন ইতোমধ্যে তদন্ত কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
একই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনও সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
এসআর