[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

কপ৩১ সম্মেলনের ফাঁকে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ

সাইদুর রহমান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৭:০৭ এএম

সংগৃহীত ছবি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে তুরস্কে বাংলাদেশের

 প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

​এই বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ এবং মালদ্বীপ—উভয় দেশই বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। এমন বাস্তবতায় আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনের পাশাপাশি দুই দেশের শীর্ষ নেতাদের এই আলোচনা আগামীতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এইচ/এম

সম্পর্কিত খবর