ফ্রান্সে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ১ দশমিক ৬ শতাংশ ন্যূনতম মজুরি বাড়ানোর
সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ফলে সপ্তাহে ৩৫ ঘণ্টা কর্মরত একজন পূর্ণকালীন কর্মীর মাসিক নেট বেতন বেড়ে দাঁড়াবে প্রায় ১ হাজার ৫০২ ইউরোতে।
গত ৯ নভেম্বর (সোমবার) প্যারিসে সরকার, শ্রমিক সংগঠন এবং নিয়োগকর্তাদের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন এই পরিবর্তনের ফলে সর্বনিম্ন মজুরিতে কাজ করা কর্মীরা মাসে অতিরিক্ত প্রায় ২৪ ইউরো পাবেন। দেশে বিদ্যমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের মধ্যে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত কর্মীদের কিছুটা স্বস্তি জোগাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
তবে ফ্রান্সের শ্রমিক সংগঠনগুলো এই বৃদ্ধিতে পুরোপুরি সন্তুষ্ট নয়। তাদের মতে, বর্তমান ফ্রান্সে বাড়িভাড়া, খাদ্যের দাম এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচ যেভাবে বাড়ছে, সেই তুলনায় এই বৃদ্ধি অপ্রতুল। কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সরকারের এই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ফলে দেশটির ন্যূনতম মজুরিতে কর্মরত লাখ লাখ শ্রমিক সরাসরি উপকৃত হবেন বলে জানা গেছে।
এইচ/এম