যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দেশটির মুদ্রা ডলারের বিনিময়মূল্য দুর্বল হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১ ডলার ৬০ সেন্টে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫১ ডলার ৮০ সেন্টে।
বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে।
কারণ, ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার মান তুলনামূলক শক্তিশালী হলে সেসব দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনার ব্যয় কমে আসে। এতে মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ পরিস্থিতি ও কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে ধারণা পেতে কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
চলতি সপ্তাহে প্রকাশিতব্য নন-ফার্ম পে-রোলস প্রতিবেদনে কৃষি খাতের বাইরের কর্মসংস্থানের চিত্র উঠে আসবে।
বিশ্লেষকদের ধারণা, কর্মসংস্থানের তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদনীতি সম্পর্কে বিনিয়োগকারীরা ধারণা পাবেন।
সুদের হার বাড়ানো বা কমানোর সম্ভাব্য সিদ্ধান্তও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স
এ/এইচ/টি