[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প, জানালেন জেডি ভ্যান্স

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ৯:১১ এএম

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে কোনোভাবেই দীর্ঘস্থায়ী যুদ্ধে (ফরেভার ওয়ার) রূপ নিতে দেবেন

 না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জিত হওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন দেশের অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয়ে মনোনিবেশ করবে।

​টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজ আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভ্যান্স এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পৃক্ততা নিয়ে উঠে আসা সমালোচনার জবাবে ট্রাম্প প্রশাসনের অভিযানের অবস্থান তুলে ধরেন তিনি।

​অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির এক ভোটারের প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় বিদেশি যুদ্ধে জড়ানো নিয়ে জনগণের হতাশা তিনি অনুধাবন করতে পারেন। এ প্রসঙ্গে ইরাক যুদ্ধে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি।

​ভ্যান্স আরও বলেন, বিগত সাত মাস ধরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিভিন্ন ধরনের সম্পৃক্ততা থাকলেও দুই দেশের বিরোধের ইতিহাস ৪৭ বছরের পুরনো। ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে কোনো দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন তিনি। সেই সাথে তিনি স্পষ্ট করেন, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করার মানে প্রয়োজনীয় সামরিক শক্তি ব্যবহার না করা নয়।

এসআর

সম্পর্কিত খবর