[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ৯:৩৩ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে

 দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করার পর এসব ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে। তবে ইসলামের পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।

​ধ্বংসাবশেষ পড়ার স্থান: সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার বাইরের ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের একটি জনবসতিহীন এলাকায় পড়ে।

​বিপদ সংকেত ও সতর্কতা: এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মক্কাসহ দেশটির পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে এবং অধিবাসীদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দেয়।

​হুথিদের অস্বীকার: মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

​সৌদির একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি: হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মাম ও নাজরানের বিমানবন্দর, খামিস মুশাইত বিমানঘাঁটি, দুটি তেল স্থাপনা ও পূর্ব-পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।

​এডেনে হামলা: সংঘাতের আবহে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারও অভিযোগ করেছে যে, দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে অবস্থিত কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে হুথিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এসআর

সম্পর্কিত খবর