[email protected] শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩

সীমান্তে সংঘর্ষের জেরে ইথিওপিয়া থেকে কেনিয়ায় ভিড়ছেন শত শত শরণার্থী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ৮:৪৭ এএম

সংগৃহীত ছবি

ইথিওপিয়ার সীমান্তবর্তী ওরোমিয়া রাজ্যের মোয়ালে শহরে হঠাৎ সংঘর্ষ ছড়িয়ে পড়ার কারণে

 শত শত মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ কেনিয়ায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন।

​স্থানীয় অধিবাসীদের ভাষ্যমতে, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এলাকাটিতে টানা গোলাগুলির শব্দ পাওয়া গেছে। কেনিয়ার মারসাবিত কাউন্টির সীমান্তসংলগ্ন মোয়ালে অঞ্চলের বিভিন্ন গ্রাম ও স্বজনদের বাড়িতে এসে আশ্রয় নিচ্ছেন ইথিওপিয়ান বাস্তুচ্যুত পরিবারগুলো। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ কিংবা হতাহতের বিষয়ে ইথিওপিয়া প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

​পরিস্থিতি মোকাবিলায় কেনিয়া রেড ক্রস এবং স্থানীয় কাউন্টি প্রশাসন জরুরি মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছে। ক্ষতিগ্রস্ত মানবিক সংকট নিরসনে প্রথম দফায় অন্তত এক হাজার পরিবারকে অস্থায়ী তাঁবু, কম্বল, তোশক ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস্তুচ্যুত এই বিপুল সংখ্যক মানুষের জন্য নিরাপদ বাসস্থান, খাবার, সুপেয় পানি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দ্রুত নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।

এসআর

সম্পর্কিত খবর