[email protected] বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

ইরানের সরকার পতনে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬ ৭:৩৮ এএম

সংগৃহীত ছবি

ইরানের বর্তমান সরকারকে ক্ষমতার মসনদ থেকে উৎখাত করতে ইসরায়েল প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য

 করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, তেহরানের ক্ষমতার পতন ঘটলেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল করা সহজ হবে।

​বুধবার (২১ অক্টোবর) ইসরায়েলের লেবানন সীমান্তঘেঁষা এলাকা কিরিয়াত শমোনায় ‘তেল হাই’ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু এসব কথা বলেন।

​অনুষ্ঠানে নেতানিয়াহু জানান, লেবাননে হিজবুল্লাহকে পিছু হটাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।

​তিনি আরও বলেন, "মূল লক্ষ্য অর্জনের অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার অবসান ঘটানো। এটি মূলত একটি বিষাক্ত অক্টোপাসের মাথার মতো; আর মাথা কেটে ফেলা সম্ভব হলে পুরো শরীরই ধসে পড়বে। এর মাধ্যমেই লেবাননের সঙ্গে আমাদের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।"

​নেতানিয়াহু উল্লেখ করেন, ইরানের সরকার উৎখাত করাই তাদের মূল কৌশলগত উদ্দেশ্য। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং সাম্প্রতিক দিনগুলোতেও তাঁদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে।

​ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতে, বর্তমান ইরানি সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত তারা পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরি ও আঞ্চলিক মিত্রদের সংঘটিত করার চেষ্টা চালাবেই। তাই এই হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র পথ হলো দেশটির সরকার পরিবর্তন করা।

এসআর

সম্পর্কিত খবর