ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশে দেখা যাওয়া ক্ষমতার পরিবর্তনের মডেল অনুসরণের চেষ্টার অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তাঁর দাবি, ভারতে ক্ষমতার পরিবর্তন ঘটাতে একই ধরনের পথ অনুসরণ করতে চায় কংগ্রেস।
রাজনাথ সিংয়ের ভাষ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কংগ্রেসের আপত্তি কেবল নির্বাচনকেন্দ্রিক নয়।
বরং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য রয়েছে দলটির।
কংগ্রেসের ভূমিকা নিয়ে সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দলটি ক্ষমতায় থাকার সময় নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। তবে এসব বক্তব্যের বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া এখানে উল্লেখ করা হয়নি।
এসআর