মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সমুদ্রপথে জাহাজ হামলার শঙ্কার পরও আন্তর্জাতিক বাজারে
কমতির দিকে রয়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের প্রধান ঘটনা ও সাম্প্রতিক চিত্রগুলো নিচে তুলে ধরা হলো:
বাজার দর পরিস্থিতি: আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট (০.৩৯%) কমে ১০৫.৫১ ডলারে নেমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট (০.৫৫%) হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৭.৪৩ ডলারে দাঁড়িয়েছে।
জ্বালানি সংস্থার পদক্ষেপ: বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ সহজ করতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে ২ কোটি ব্যারেলেরও বেশি ডিজেল এবং পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী অবশিষ্টাংশ তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে।
মার্কিন প্রশাসনের অবস্থান: জ্বালানি পরিবহন সহজ করতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল বহনকারী কিছু ট্যাঙ্কার বা জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
মধ্যপ্রাচ্যের ঝুঁকি: হরমুজ প্রণালি সংলগ্ন অঞ্চলে জাহাজে হামলা এবং সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সঘাত বৃদ্ধি পাওয়ায় জ্বালানি সরবরাহে ঝুঁকি এখনও বজায় রয়েছে। হরমুজ প্রণালির এই সংকট দীর্ঘায়িত হলে তেলের দামে পুনরায় নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।
এসআর