[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দর বন্ধ: ৬১ ফ্লাইট বাতিলে চরম ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৭:২৪ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকার কারণে ঢাকা থেকে পরিচালিত অন্তত

 ৬১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তের ফলে বিভিন্ন গন্তব্যের প্রায় ৯ হাজার ২৬৯ জন যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। গত শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সময়সীমার মধ্যে এই ফ্লাইটগুলো বাতিলের ঘটনা ঘটে।

​হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট সূত্রের তথ্যানুযায়ী, বাতিল হওয়া ৬1টি ফ্লাইটের মধ্যে ২২টি ছিল সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ছিল ট্রানজিট ফ্লাইট।

​সরাসরি ফ্লাইট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট।

​ট্রানজিট ফ্লাইট: ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ট্রানজিট যাত্রীদের ঢাকা থেকে অন্য কোনো দেশে গিয়ে সেখান থেকে রিয়াদে পৌঁছানোর কথা ছিল। তবে মূল গন্তব্য ও রিয়াদ রুটে বিমান চলাচল ব্যাহত হওয়ায় এয়ারলাইন্সগুলো ঢাকা থেকে এসব যাত্রী পরিবহন করেনি।

​হুথি হামলা ও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি

​ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর রোববার রিয়াদ বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে অন্তত ৫ বার হামলা চালিয়েছে সংগঠনটি।

​আগের হামলার ঘটনা: গত বৃহস্পতিবারের হামলায় সৌদির এক পাইলটসহ ৩ জন নাগরিক প্রাণ হারান। সে সময় বিমানবন্দরের মৌলিক অবকাঠামো ও সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হলে উক্ত বিমানচালকের মৃত্যু হয় বলে ধারণা করা হয়।


​প্রায় দুই মাস ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে হামলা-পাল্টা হামলার মাত্রা তীব্র হয়ে উঠেছে। হুথিরা ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়েছিল যে, সৌদির আকাশসীমা ব্যবহারকারী বিমান সংস্থাগুলোকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এই হুমকির ধারাবাহিকতায় গত শনিবার রিয়াদ বিমানবন্দরে এই বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

এসআর

সম্পর্কিত খবর