[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৯:৫৬ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

একই সঙ্গে সৌদি আরবের প্রচলিত আইন ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য এসব নির্দেশনা দেয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও কিংবা তথ্য সংগ্রহ, আদান-প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

 

এ কারণে পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা সংবেদনশীল তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি এ ধরনের উপাদান মুঠোফোনে সংরক্ষণ করা কিংবা অন্য কারও কাছে পাঠানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নিরাপত্তাঝুঁকি এড়াতে প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা ও অতিরিক্ত জনসমাগম হয় এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

জরুরি প্রয়োজনে দূতাবাসের যোগাযোগ নম্বর

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা প্রয়োজনীয় সহায়তা পেতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন—

 

  • শ্রমসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৫
  • পাসপোর্টসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৬
  • ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪
  • মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
  •  

এ ছাড়া সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য ও দূতাবাসের নির্দেশনা জানতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের নির্দেশনা মেনে চলা এবং যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর