[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

কুয়েত বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশি আটক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫০ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদকের চালান জব্দ করেছে

 কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস নিশ্চিত করেছে। তবে আইনগত কারণে ওই যাত্রীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

​মাদকসহ হাতেনাতে ধরা পড়ার পর উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে তাকে কুয়েতের স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে কঠোর 'জিরো টলারেন্স' নীতি নিয়ে কাজ করছে। এর ধারাবাহিকতায় দেশটির বিমানবন্দরসহ সকল প্রবেশপথে নিরাপত্তা নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। এর আগেও একাধিক বাংলাদেশি নাগরিক মাদকের চালানের সাথে যুক্ত থাকায় গ্রেপ্তার ও আইনি শাস্তির মুখোমুখি হয়েছেন।

​এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং ও প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কীভাবে এত বড় মাদকের চালান বিদেশে চলে গেল, তা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতারা মনে করছেন, এ ধরনের ঘটনা দেশটিতে বসবাসরত প্রবাসী ও শ্রমবাজারের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অসাধু চক্র বা কর্মকর্তা জড়িত আছে কি না, তা সঠিকভাবে তদন্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

এসআর

সম্পর্কিত খবর