ইরানের একটি মার্কিন সারফেস ড্রোন (সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী চালকবিহীন নৌযান) দখলের
প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্প্রতি ইরানের কয়েকটি ছোট নৌযান নৌযানটি দখলের চেষ্টা করলে মার্কিন বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) ক্যাপ্টেন টিম হকিন্স আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করে জানান, ড্রোনটি এখনো যুক্তরাষ্ট্রের নিজস্ব নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল যে মার্কিন বাহিনী তাদের দুটি মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে। পাশাপাশি, ইরান একটি মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আটক করেছিল বলে পেন্টাগন ও এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল নিশ্চিত করে।
অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা জানান, আটক করা 'ডাইভ-এলডি' ড্রোনটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের পানিসীমায় পরিচালিত হচ্ছিল। তবে মার্কিন মুখপাত্র জানান, আটক হওয়া ড্রোনটি একটি পুরোনো ও ত্রুটিপূর্ণ মডেল ছিল, যাতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা, গোপনীয়তা শোনার সুবিধা বা রাডার সরঞ্জাম যুক্ত ছিল না।
এসআর