[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

ডব্লিউএইচও’র পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৯ এএম

সংগৃহীত ছবি

আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের নানা অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার

 (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। রয়টার্সের বরাতে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।

​২০২৪ সালে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছিলেন সায়মা ওয়াজেদ। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে। পাশাপাশি ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরের খরচে জালিয়াতি, ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়া ও অনিয়ম করে জমি দখলের অভিযোগে তদন্ত শুরু করে এবং গত বছরের জুলাইয়ে তাকে অবৈতনিক ছুটিতে পাঠায়।

​শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসা সায়মা ওয়াজেদ পদত্যাগপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন দায়িত্ব পালনে বাধা দেওয়া ও বেতন বন্ধ রাখার কারণে সংস্থার প্রধানের প্রতি তার আস্থা নষ্ট হয়েছে। আর্থিক সংকটের কারণে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ডব্লিউএইচও আগামী বছর এ পদে নতুন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। 

এসআর

সম্পর্কিত খবর