আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো প্রতিষ্ঠানের কাছে তার সামরিক বাহিনী বা অন্য কোনো নাগরিককে তদন্ত কিংবা বিচারের মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই।
এ অবস্থান থেকে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর প্রতি অবিলম্বে আদালত থেকে পদত্যাগের আহ্বান জানান তিনি।
ভাষণে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
তার অভিযোগ, এসব সংস্থা বিশ্বের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর পরিবর্তে ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং অভিবাসন কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় বেশি মনোযোগ দিচ্ছে।
এ ছাড়া বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।
এসআর