[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানে ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১:৩৪ পিএম

সংগৃহীত ছবি

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’ ধেয়ে আসছে। এর

 প্রভাবে টোকিও মহানগরী এবং কান্তো অঞ্চলসহ দেশটির পূর্ব ও মধ্যভাগে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যার ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, টাইফুনটি টোকিও শহরের খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ইতিমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ বিভিন্ন অঞ্চলে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

​জেএমএ আরও জানিয়েছে, কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে, যা স্বল্প সময়ে স্থানবিশেষে অতিভারি বৃষ্টিপাত ঘটিয়ে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় অধিবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং প্রশাসনিক নির্দেশনা অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর