ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার থেকে শুরু হচ্ছে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর
জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্বনেতাদের নিরাপত্তা ও যাতায়াত সুনিশ্চিত করতে উচ্চপ্রযুক্তির কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এতে অংশ নিতে ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লিতে পৌঁছেছেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের মতো সংবেদনশীল পরিস্থিতিতে আয়োজিত এই সম্মেলনকে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার প্রসার, মধ্যপ্রাচ্য সংকট এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি অগ্রাধিকার পাবে। বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের নজর এখন এই বৈঠকের সিদ্ধান্তের দিকে।
এসআর