[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

রিপাবলিকানরা জিতলে মার্কিন নাগরিকদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে জয়ী হয়ে নিয়ন্ত্রণ

 বজায় রাখতে পারলে প্রতিটি প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত দলের নির্বাচনী সম্মেলনে তিনি এই অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেন।

​তবে এই বিশাল আর্থিক প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে বিশ্লেষকদের মনে সংশয় রয়েছে, কারণ পুরো পরিকল্পনা কার্যকর করতে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে। ট্রাম্প তহবিলের স্পষ্ট কোনো উৎস উল্লেখ না করে কেবল জানান যে দেশ প্রচুর অর্থ আয় করছে।

​সাম্প্রতিক জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে, এবং ইরানের সাথে চলমান সামরিক সংঘাত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

​বক্তব্যে ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কথা পরোক্ষভাবে স্বীকার করলেও দাবি করেন যে, যুদ্ধে জয়ী হলে তেলের দাম দ্রুত কমে আসবে এবং তার আরোপিত বাণিজ্য শুল্ক দীর্ঘমেয়াদে অর্থনীতিকে সমৃদ্ধ করবে। 

এসআর

সম্পর্কিত খবর