[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করার হুমকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩২ এএম

সংগৃহীত ছবি

মার্কিন যুদ্ধজাহাজে হামলার কড়া জবাব দিতে ইরানের তেলবাহী ট্যাংকার ধ্বংস করে দেশটির

 অর্থনীতিকে একদম শ্বাসরুদ্ধ করে ফেলার হুংকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে ইরান বারবার ভুল করছে এবং এর জন্য তেহরানকে বড় মাশুল গুনতে হচ্ছে।

​মার্কো রুবিও জানান, তাদের হামলায় মার্কিন জাহাজের কোনো ক্ষতি না হলেও ইরান ইতিমধ্যেই অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকার হারিয়েছে। তেহরান এ ধরনের হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের ওপর আক্রমণ অব্যাহত থাকবে বলে সতর্ক করেন তিনি।

পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের ব্যবসা বন্ধ করে দিয়ে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর