[email protected] মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

দক্ষিণাঞ্চলে বিশাল গ্যাস খনির সন্ধান পেল ইরান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাথে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে সাড়ে ৭

 ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি ধারণক্ষমতার এক বিশাল প্রাকৃতিক গ্যাস খনির সন্ধান পেয়েছে ইরান। দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ জানান, ফার্স প্রদেশের এই নতুন খনিটিতে আনুমানিক ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে, যার প্রায় ৫.৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসই ব্যবহারযোগ্য ও উত্তোলনযোগ্য।

​জাতীয় হাইড্রোকার্বন মজুদে নতুন মাত্রা যোগ করা এই খনি থেকে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ইরানের বিখ্যাত 'সাউথ পার্স' গ্যাস ফিল্ডের একটি পুরো ফেইজ থেকে টানা ১৫ বছর প্রাপ্ত গ্যাসের সমতুল্য। তেলমন্ত্রী আরও উল্লেখ করেন, নবআবিষ্কৃত গ্যাসটি ‘সুইট গ্যাস’ (কম সালফারযুক্ত) হওয়ায় এটি উত্তোলনের জটিলতা ও খরচ বেশ কম হবে। পাশাপাশি, খনিতে থাকা প্রচুর পরিমাণ গ্যাস কনডেনসেট বিক্রি করে বৈশ্বিক বাজার থেকে বাড়তি কোটি কোটি ডলার রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও হরমুজ প্রণালি ও অন্যান্য বিষয়ে মতভেদের কারণে মার্কিন সংঘাত এড়াতে আগের আলোচনা থমকে রয়েছে, তবুও এই আবিষ্কার ইরানের অর্থনৈতিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। 

এসআর

সম্পর্কিত খবর