ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের মতোই বহাল রয়েছে এবং এর উৎপাদন কার্যক্রম
ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সম্প্রতি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি এই কথা জানান।
তিনি উল্লেখ করেন, সরাসরি সামরিক অঙ্গনে ইরানের প্রদর্শিত শক্তির মুখে সুবিধা করতে না পেরে যুক্তরাষ্ট্র এখন কৌশল পরিবর্তন করে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং মার্কিন এই নীতিকে তারা নিজেদের সামরিক শক্তির কাছে প্রতিপক্ষের ব্যাকফুটে যাওয়ার প্রমাণ হিসেবে বিবেচনা করছে।
এসআর