[email protected] মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

মোদির প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ১:২২ পিএম

সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্র সরকার দেওয়া প্রতিশ্রুতি পালন না করলে আবারও দেশজুড়ে বড় ধরনের

 প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপির)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারের ওপর এই চাপ সৃষ্টি করেন। দলটির প্রধান অভিজিৎ দীপকে জানান, আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি সম্পর্কে সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা করা হবে।

​সংগঠনটি অভিযোগ করে জানায়, যন্তর মন্তরে টানা প্রায় একমাসব্যাপী চলা শান্তিপূর্ণ আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা ভঙ্গ করছে। আন্দোলন শেষে প্রতিশ্রুতির বাস্তবায়ন না করাকে ভারতের যুবসমাজের সাথে সরাসরি ‘বিশ্বাসঘাতকতা’ ও অপমান হিসেবে আখ্যা দিয়েছে সিজেপি। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো আদালতের নির্দেশনা সত্ত্বেও প্রত্যাহারে গড়িমসি করা হচ্ছে বলেও দাবি তাদের।

​এছাড়া, সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির ঘটনায় যেসব শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাদের পরিবারকে কোনো আর্থিক সহায়তা না দেওয়ার বিষয়েও কেন্দ্র সরকারের সমালোচনা করা হয়। সংস্থাটির ক্রমাগত প্রতিবাদের মুখে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হলেও যুবসমাজের সব দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

​উল্লেখ্য, গত ১৫ আগস্ট থেকে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরি গ্রাম থেকে গ্রামীণ সরকারি স্কুলের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছিলেন অভিজিৎ দীপকে। এরপর লাতুরের একটি স্কুলে অননুমোদিত প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা হয়। এর প্রেক্ষিতে সিজেপি পুরো দেশের যুবসমাজকে পরবর্তী প্রতিবাদের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর