সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিটি নির্দিষ্ট কোনো
দেশের বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, ‘ভ্রাতৃপ্রতিম’ যেকোনো দেশের জন্য এই চুক্তিতে অংশ নেওয়ার সুযোগ উন্মুক্ত রয়েছে।
পবিত্র নগরী মক্কায় তিন দেশের শীর্ষনেতাদের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই হওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন। এই সমঝোতা অনুযায়ী, চুক্তিবদ্ধ তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা চালানো হলে তা বাকিদের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে এবং যৌথভাবে তা প্রতিহত করা হবে।
এসআর