হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ৪০ কোটি ডলার ব্যয়ে ৯০ হাজার বর্গফুটের বিশাল ‘হোয়াইট
হাউস বলরুম’ নির্মাণের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে স্থগিত নির্দেশ দিয়েছেন ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট।
ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশন নামক সংস্থার পিটিশনের ওপর ৩ বিচারকের বেঞ্চে ২-১ সংখ্যাগরিষ্ঠতায় প্রদত্ত এ রায়ে আদালত মন্তব্য করেন, প্রেসিডেন্টরা হোয়াইট হাউসের মালিক নন বরং সাময়িক অতিথি; তাই কোনো বিশালাকৃতির বলরুম নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পার্লামেন্টের (কংগ্রেস), নির্বাহী বিভাগের নয়।
ট্রাম্প প্রশাসনের কাছে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য ১৪ দিন সময় থাকলেও তা না করা হলে এ রায়ই চূড়ান্ত বিবেচিত হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংস্থার প্রধান ব্রেন্ট লেগস একে মার্কিন নাগরিকদের অধিকারের স্বীকৃতি ও দেশের জন্য একটি ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন।
এসআর