[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রচুর অস্ত্র আছে - ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৬ ২:৩০ পিএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত ও বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে।

পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে—এমন সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রেণির অস্ত্রের বড় মজুত রয়েছে।

একই সঙ্গে প্রয়োজন মেটাতে ব্যাপক হারে সামরিক সরঞ্জাম উৎপাদন ও দেশে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক উৎপাদন কারখানা স্থাপন করছে।

এদিকে অস্ত্রসংক্রান্ত তথ্য প্রকাশের ঘটনায় সংবাদমাধ্যমের সূত্রগুলোর কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

তিনি অভিযোগ করেন, গোপন তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন জানানো হবে।

এসআর

সম্পর্কিত খবর