প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
তবে মোদির এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এক্সে দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে দলটি প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত রয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এসআর