[email protected] বৃহঃস্পতিবার, ৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩

ইরানে মার্কিন বাহিনীর হামলা, ৮ সেনা নিহত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ৮:১৯ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলায়

 দেশটির বিমান ও নৌবাহিনীর অন্তত ৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) ভোরে বন্দর আব্বাস ও বুশেহরে এই জোরালো হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

​এদিকে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে দেশটির ‘দুঃসাহসিকতা’র সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। গাল্ফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আরও একবার যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিয়েছে।

বেলায়েতি স্পষ্ট করে মনে করিয়ে দেন, এই অঞ্চল কোনো রাজনৈতিক জুয়া খেলার জায়গা নয় এবং অতীতেও যেকোনো দুঃসাহসিকতার তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর