[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি সমঝোতা শেষ হয়েছে বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

বুধবার (৮ জুলাই) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা আর কার্যকর নেই। তবে তিনি একই সঙ্গে জানান, কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ এখনো রয়েছে।

 

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। ওই ঘটনার পর থেকেই জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়।

 

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের (ডব্লিউটিআই) মূল্য ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৭৫ ডলারে ওঠে।

 

এর আগে বছরের শুরুতে ইরানকে ঘিরে সংঘাত তীব্র হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম একসময় ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দাম কমে যুদ্ধ-পূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এলেও সর্বশেষ উত্তেজনার জেরে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর