[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

ইরান সমঝোতা করতে মরিয়া: ট্রাম্প; খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ১০:৪২ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে মার্কিন

 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে অত্যন্ত মরিয়া। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য ওয়াশিংটন তেহরানকে এক সপ্তাহের সময় দিয়েছিল।

ইরানের সাবেক এই সর্বোচ্চ নেতার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, মার্কিন প্রশাসন ভালো বলেই তাদের এই এক সপ্তাহ সময় দিয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছে এবং ইরানকে কঠোরভাবে আঘাত করেছে।

​এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শনিবার (৪ জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির মরদেহ পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আনুষ্ঠানিকতা শুরুর আগেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের মূল চত্বর সাধারণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায় এবং এই উপলক্ষ্যে রাজধানীজুড়ে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করা হয়। সমবেত জনতার হাতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা দেখা যায় এবং তারা 'আমেরিকার ধ্বংস হোক' ও 'প্রতিশোধ, প্রতিশোধ' বলে স্লোগান দিতে থাকেন। খামেনির এই শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকেও অনুষ্ঠিত হবে এবং এরপরই তার দাফন সম্পন্ন হবে।

এসআর

সম্পর্কিত খবর