[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে প্রাণ গেল ১৪ শিশুর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ১১:০২ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও পাঁচজন শিশু আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) দুর্ঘটনার পর আহত-নিহতদের উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, হাসপাতালে নেওয়া ১৯ শিশুর মধ্যে ১৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত পাঁচজন চিকিৎসাধীন রয়েছে।


উদ্ধারকারী সংস্থার সদস্যরা জানান, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল।


পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। ওই সময় নিচতলায় কোচিং ক্লাস চলাকালেই হঠাৎ ছাদ ধসে পড়ে।


ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর