[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে দাবদাহে প্রাণ হারালেন সহস্রাধিক মানুষ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ১০:৪৫ এএম

সংগৃহীত ছবি

সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২১ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে এ পর্যন্ত ১ হাজার ৩০০-রও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু

 রেকর্ড করা হয়েছে, যার মধ্যে কেবল ফ্রান্সেই মারা গেছেন প্রায় এক হাজার মানুষ। দেশটির জাতীয় জনস্বাস্থ্য সংস্থার প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, অতিরিক্ত মৃত্যুর এই ঘটনাগুলোর সিংহভাগই ঘটেছে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে এবং স্বাভাবিক সময়ের তুলনায় বাড়িতে মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহের স্বাস্থ্যগত মারাত্মক প্রভাব এখনো কাটেনি। প্যারিসের জরুরি চিকিৎসাসেবা সংস্থা (সামু) জানিয়েছে, গত শুক্র ও শনিবার যথাক্রমে ১০৯ জন ও ৮০ জন মারা গেছেন, যার বড় একটি অংশই ছিল হৃদ্‌রোগে আক্রান্ত।

​টানা ১১ দিন ধরে ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর গত রোববার দেশের বেশ কিছু এলাকায় বজ্রঝড়ের কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। কেরাউনোস আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার রাতে দেশজুড়ে ১ লাখ ২৭ হাজারের বেশি বজ্রপাত রেকর্ড করা হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি ছিল প্যারিস থেকে ও-দ্য-ফ্রঁস অঞ্চলে।

তবে তাপমাত্রা সামান্য কমলেও সোমবারও প্যারিস ও তার চারপাশের এলাকাসহ দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলের মোট ২২টি বিভাগে কমলা সতর্কতা জারি রেখেছে ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স। দাবদাহের কারণে হাসপাতালগুলো এখনো তীব্র চাপের মুখে থাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশেষ করে বয়স্ক ও একাকী বসবাসকারী মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ধারণা করা হচ্ছে প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেতে আরও কিছু সময় লাগবে।

এসআর

সম্পর্কিত খবর