[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলের ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে আটকা যুবকের জীবিত থাকার আভাস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১০:৩২ পিএম

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলে শক্তিশালী জোড়া ভূমিকম্পের দুই দিন পর ধসে পড়া একটি ভবনের নিচ থেকে আটকে থাকা এক যুবকের গোঙানির শব্দ শোনার দাবি করেছেন তার স্বজনরা।

এরপর থেকেই তাকে উদ্ধারে পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ৩১ বছর বয়সী কার্লোস এদোয়ার্দো ভূমিকম্পের সময় ভবনের নিচে আটকা পড়েন। ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরা তাকে জীবিত উদ্ধারের আশা নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

কার্লোসের এক চাচাতো ভাই জানান, শনিবার তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে অল্প সময়ের জন্য গোঙানির মতো একটি শব্দ শুনতে পান। তার ভাষ্য, কার্লোস কোনো কথা বলতে পারেননি, তবে শব্দ শুনে তারা মনে করছেন তিনি তখনও জীবিত ছিলেন। এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি।

 

স্বজনদের এমন দাবির পর ঘটনাস্থলে একটি স্প্যানিশ উদ্ধারকারী দল পৌঁছে অনুসন্ধান চালায়। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানী কুকুর ব্যবহার করে ধ্বংসস্তূপে তল্লাশি করা হলেও উদ্ধারকারীরা জীবিত কারও উপস্থিতির নিশ্চিত প্রমাণ পাননি। পরে তারা অভিযান শেষ করে স্থান ত্যাগ করেন।

 

এদিকে পরিবারটি এখনও আশাবাদী যে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কার্লোসকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে এবং তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

এসআর

সম্পর্কিত খবর