[email protected] বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩

জাহাজ চলাচল স্বাভাবিক: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ১০:২০ এএম

সংগৃহীত ছবি

উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করার প্রস্তুতি নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমে

 গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৬.৭১ ডলারে এবং মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭২.৮৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে, যার ফলে দাম টানা নিম্নমুখী রয়েছে।

মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিনিয়র ইকোনমিস্ট তোমোমিচি আকুতা জানান, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশা এবং পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা বজায় থাকলে তেলের দাম যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারে।

জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইতিমধ্যে তিনটি সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালি পার হয়েছে এবং জাতিসংঘ শিপিং এজেন্সির তত্ত্বাবধানে ও ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর সাথে সমন্বয় করে প্রতিদিন সীমিত সংখ্যার জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এসআর

সম্পর্কিত খবর