[email protected] শনিবার, ৬ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩৯ দেশের অভিবাসীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ জুন ২০২৬ ৮:৩৪ এএম

সংগৃহীত ছবি

কয়েক মাস আগে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ৩৯টি দেশের অভিবাসীদের

 আশ্রয় আবেদন, কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট), গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা বাতিল করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।

গতকাল শুক্রবার রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রোভিডেন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককোনেল এক রায়ে এই ঘোষণা দেন এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস) কর্তৃক গৃহীত একগুচ্ছ নীতিও বাতিল করে দেন।

বিচারক ম্যাককোনেল তার রায়ে উল্লেখ করেন যে, ট্রাম্প প্রশাসনের এসব নীতি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষকে ‘অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার’ মধ্যে ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, যেসব অভিবাসী কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) এবং ইউএসসিআইসের আইন ও বিধি মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আবেদন করেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে মাসের পর মাস ধরে অপেক্ষা করতে বাধ্য করছে ইউএসসিআইএস।

এসআর

সম্পর্কিত খবর