[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনে চার দিনের সরকারি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৭:৫৪ এএম

সংগৃহীত ছবি

চার দিনের এক সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত শনিবার (২৩ মে) তিনি চীনের হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস

 গভর্নর জু ওয়েংগুং। উক্ত অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

​সফরের শুরুতেই হাংঝৌতে চীনের কমিউনিস্ট পার্টির ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকে মিলিত হন শাহবাজ শরিফ। এই বৈঠকে তার উপস্থিতিতে দুই দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে অন্যতম হলো চীনের ঝেইঝিয়াং এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ বা ভগিনী রাজ্য সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক। এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে।

​পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে উন্নয়নভিত্তিক, জনকল্যাণমূলক এবং বাস্তবমুখী সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সফরের পরবর্তী অংশে চীনের শীর্ষস্থানীয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করার পাশাপাশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এসআর

সম্পর্কিত খবর