চলতি সপ্তাহান্তে বাহামার একটি ছোট দ্বীপে সীমিত পরিসরে ও ব্যক্তিগত আয়োজনে বিয়ের পিঁড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার হবু স্ত্রী বেটিনা অ্যান্ডারসন। তবে সরকারি
গুরুত্বপূর্ণ কাজ ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য ওয়াশিংটনে অবস্থান করায় এই বিবাহানুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না বাবা ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি এই বিয়েতে উপস্থিত থাকতে খুব চেয়েছিলেন, কিন্তু দেশের প্রতি ভালোবাসা ও হোয়াইট হাউসের জরুরি দায়িত্বে থাকার কারণে তা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আরও স্পষ্ট করেন যে, তার সামনে বর্তমানে ইরান পরিস্থিতি সহ বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় রয়েছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের অবসান ঘটাতে বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসন তীব্র কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতির জন্যও অত্যন্ত সংবেদনশীল।
উল্লেখ্য, এটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে; এর আগে সাবেক মডেল ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে তার ১২ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে ২০১৮ সালে, যার ঘরে তাদের পাঁচ সন্তান রয়েছে। পরবর্তীতে কিম্বারলি গুইলফয়েলের সঙ্গে বাগদান হলেও ২০২৪ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়।
এসআর