যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে দেশটির পদক্ষেপের প্রসঙ্গ টেনে এক সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন যে, ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ের
তুলনায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলার হলেও বিশ্লেষকদের মতে প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে এবং এমন একটি সময়ে ট্রাম্প মন্তব্য করেছেন যে তারা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছেন যা ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠিয়ে এনেছে।
আল জাজিরার সূত্র থেকে জানা যাওয়া এই বক্তব্যে ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরার পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন যে, দেশটির তেল উৎপাদন ও রপ্তানি থেকে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা লাভ করেছে।
এসআর