দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। অন্যদিকে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
গত এক দিনে বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে নতুন করে ৮৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৫৯, বরিশালে ২০৯, খুলনায় ১৯৩, রাজশাহীতে ১৪০, ময়মনসিংহে ৯১, রংপুরে ৭৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ ১৭৪ জনের প্রাণহানি ঘটে। সেপ্টেম্বরে মারা যান ১৪৮ জন, আগস্টে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন।
এ ছাড়া জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
এফ/ডি