দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে (ঢাকা বিভাগে ২ জন ও খুলনা
বিভাগে ১ জন)। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৭২১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পৌছেছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে। এর মধ্যে মোট ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর তথ্যে দেখা যায়, চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন ও রংপুর বিভাগে ৪৩ জন ভর্তি হয়েছেন; সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হননি। চলতি বছরের ডেঙ্গু মৃত্যুর হিসেবে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা lpযান।
এইচ/এম