[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৩৩৫, আক্রান্ত লাখ ছাড়াল: অক্টোবরের প্রথম ১৫ দিনেই ৯০ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ৬:১৪ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ৪৪০

 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৩৩৫ জন। যার মধ্যে কেবল অক্টোবরের প্রথম ১৫ দিনেই আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৮২০ জন এবং মৃতের সংখ্যা ৯০ জন।

​শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

​স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭৯ জন। এ নিয়ে চলতি বছর মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২১০ জনে।

​গত একদিনে বিভাগে আক্রান্তের তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি ৪১০ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ১৯৬ জন, খুলনায় ১৪০ জন, রাজশাহীতে ৯৯ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর