[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২,১৯৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৫:৩১ পিএম

সংগৃহীত ছবি

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে

 মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। এছাড়া একই সময়ে আরও ২,১৯৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

​অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৫৩০ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​চলতি বছর অর্থাৎ ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি সিটি করপোরেশনসহ এককভাবে ঢাকা বিভাগেই সর্বাধিক ১৩৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়। পাশাপাশি খুলনা বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।

এসআর

সম্পর্কিত খবর