[email protected] বৃহঃস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু ১১০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:১৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও হামসদৃশ উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। ফলে হাম ও হাম উপসর্গ মিলিয়ে এ সময়ে মোট শিশুমৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ঢাকায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট ও চট্টগ্রামে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত এক দিনে দেশে নতুন করে ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৬৬ জন এবং চট্টগ্রামে ১৮ জন রয়েছেন।

একই সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিতে এসেছেন ১ হাজার ২৫৫ জন।

এর মধ্যে ঢাকায় ৪৫০ জন, চট্টগ্রামে ২৬১ জন, সিলেটে ২০৬ জন, বরিশালে ১০৭ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুরে ২৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে পৌঁছেছে।

এ ছাড়া এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

এসআর

সম্পর্কিত খবর