[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৮৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:০৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নিশ্চিত হাম এবং হামসদৃশ উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮৩ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০০ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।

 

এ সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

এসআর

সম্পর্কিত খবর