[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১:২৯ পিএম

সংগৃহীত ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা

 ক্যাম্পেইন’ চালু করা হয়েছে। ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে সাধারণ মানুষের পাশাপাশি তরুণ সমাজ, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

​সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কেবল প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা জরুরি। সচেতনতামূলক ভিডিও, রিলস, স্টোরি ও ইনফোগ্রাফিক পোস্ট তৈরির মাধ্যমে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগে ইতিমধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন।

​আগামী তিন মাসজুড়ে এই ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসাসহ নানা বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে তথ্য প্রচার করা হবে। একই সাথে নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর